![]() |
| Pratyaborton |
এই প্রথম ফিরে আসা /
শব্দ,গন্ধ, শরীর,
যা,যা,মনের কাছাকাছি ছিল
সব ছুঁয়ে ছুঁয়ে ফিরে আসা /
ছোঁয়াছুয়ী মাখামাখি করা ছিল সব ,সবকিছু/
কাছে ছিল /কাছেই তো ছিল কত নাম /
এখনো তো কাছেই রয়েছে তারা
এখনো দীর্ঘ শব্দ ,দীর্ঘ কথা/
এখনো জলের বাতাসের ছোঁয়াছুয়ী
এখনো স্বপ্নে মায়ের মুখ
ভাই ফোটার দিন মন খারাপ
স্মৃতিতে পুরোনো ভালোলাগা
তারপর হেঁটে হেঁটে তারপর পায়ে পায়ে
অনেক পথ অনেক সময় অনেক সঞ্চিত স্বপ্ন
সব কিছু দিয়ে টিকিট কেটে ঘরে ফিরে আসা /
পরবাসে ছিলাম বহুদিন;
দীর্ঘ দিন পর , এই প্রথম আমার ঘরে ফেরা //
(Image : Courtesy : Google Images)
(Image : Courtesy : Google Images)
